৬ টি সাজা পরোয়ানাপ্রাপ্ত একদম্পতিকে ধরলো কোতেয়ালী থানা পুলিশ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দীর্ঘদিন যাবত ৬ টি সাজা পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা একদম্পতি অবশেষে ধরা পড়ল কোতেয়ালী থানা পুলিশের হাতে।

thai foods

বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় সাজাপ্রাপ্ত হন গ্রেপ্তার এই দম্পতি। পরে আত্মগোপনে চলে যায় তারা।

গত ১২ ফেব্রুয়ারি (রোববার) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার কমিশনার গলি ওয়াসিল চৌধুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত এই দম্পতি হলেন,
চট্টগ্রামের বন্দর থানাধীন ওয়াসিল চৌধুরী পাড়াস্থ দুলাল কান্তি সিকদারের
ছেলে শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, গ্রেফতার আন্না সিকদার ও শিবুপদ সিকদার ২০১৮ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। কিন্তু ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত শুনানি শেষে ২০২২ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি বলেন, আসামিরা কারাদণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। কোতোয়ালী থানাধীন বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে একটি টিম সাজাপ্রাপ্ত
এই দম্পতিকে গ্রেফতার করে।

গ্রেফতার এইদম্পতিকে ৬টি সিআর কারাদণ্ড ও ২টি সিআর গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে প্রেরণ করা হয়।

খখ/মো মি

আগেসভাপতি হলেন বিএনপির নাজিম, সাধারণ সম্পাদক আওয়ামীলীগের মিন্টু
পরেশুরু হলো মেডিক্যালে ভর্তির অনলাইন আবেদন