রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সাক্ষাৎ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

thai foods

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম।

এসময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান আবদুল হামিদ। তারা কুশলবিনিময় করেন ও পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়া সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতের সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা। আরও ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

খখ/মো মি

আগে“পরাজয় নিশ্চিত জেনে বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে”-ওবায়দুল কাদের
পরে“প্রেস কাউন্সিলের আওতায় আসবে অনলাইন পত্রিকাগুলোও”- তথ্যমন্ত্রী