ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

thai foods

এসময় তার সাথে ছিলেন থানার অপারেশন অফিসার খালেকুজ্জামান সহ সকল অফিসার ও ফোর্স।

চন্দনাইশ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালন শুরু হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদদের আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।

একুশের প্রথম প্রহরে আরও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

খখ/মো মি

আগেভাষার জন্য রক্তদানের দিন আজ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পরেভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ