“সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি”-ওবায়দুল কাদের

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী অপশক্তির আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

thai foods

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তির শেষ ঠিকানা বিএনপি। তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। এই অপশক্তিকে রুখতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। একাত্তরের চেতনা আর একুশের চেতনা একই চেতনা। এই চেতনা যারা বিরোধী তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি, এই অপশক্তি আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। তাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।

খখ/মো মি

আগেভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ
পরে“বিশ্বে বিদ্যমান সব ভাষা সংরক্ষণের দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের”-প্রধানমন্ত্রী