দ্বিতীয়বার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন বিজেপির মানিক সাহা

thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বারের মতো ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মানিক সাহা। ফেব্রুয়ারির বিধানসভা নির্বাচনে রাজ্যটিতে জয় পায় বিজেপি। মানিক সাহা এ নিয়ে দ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হলেন।

thai foods

বুধবার (৮ মার্চ) আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মানিক সাহার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও আট সদস্য।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

এ শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং এবং সিকিমের মুখ্যমন্ত্রী পিএস তামাংও। আরও উপস্থিত ছিলেন ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেব; আগের মেয়াদে তাকে সরিয়েই মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিল বিজেপি।

আগের সরকারের চারজন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। দলের তিনজন বিধায়ক নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিজেপির জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি) নির্বাচনে ভরাডুবির মুখোমুখি হলেও তাদের একমাত্র বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দিয়েছে বিজেপি।

এদিকে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতার প্রতিবাদে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করে সিপিএম ও কংগ্রেস।

খখ/মো মি

আগে“বিএনপি শুধু সরকারে যেতে চায়, জনদাবি নিয়ে একদিনও রাস্তায় আসতে দেখলাম না”-কাদের সিদ্দিকী
পরেতারুণ্যের উচ্ছ্বাস ‘জয় বাংলা কনসার্টে’