খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির বন্দর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর সনজয় কুমার সিনহাকে।
গত ১৬ মার্চ (বৃহস্পতিবার) রাতে বন্দর থানার বিদায়ী ওসি মাহফুজুর রহমানের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা দায়িত্বভার গ্রহণ করেন।
গত ১৫ মার্চ (বুধবার) সিএমপির এক আদেশে
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে সিএমপির বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর সনজয় কুমার সিনহাকে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
বন্দর থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমানকে চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর পদে বদলি করা হয়।
ইন্সপেক্টর সনজয় কুমার সিনহা কাউন্টার টেরোরিজমে দায়িত্ব পালনকালে বেশ কিছু আলোচিত মামলার ক্লু উদঘাটনে সফলতা দেখিয়েছেন। এর আগে তিনি হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) থাকাকালেও তদন্তে তার মেধার স্বাক্ষর রাখেন।
খখ/মো মি


