চট্টগ্রামের চন্দনাইশে বিট পুলিশিং এর সভায় ওসি আনোয়ার হোসেন

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিট পুলিশিং বাড়ি বাড়ি- নিরাপদ সমাজ গড়ি এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলার চন্দনাইশের খাঁনহাট বাজারের ব‍্যবসায়ীদের সহ বিট পুলিশিং এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

thai foods

আজ রবিবার (২ এপ্রিল ) বিকালে খাঁনহাটস্থ ওয়ান আজিজ সেন্টার প্রাঙ্গনে খান হাট বাজার ব‍্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।

সভায় প্রধান অতিথি ওসি আনোয়ার হোসেন রোজা এবং ঈদ উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা, মানুষকে ওজনে না ঠকানো , ভেজাল পণ্য বিক্রয় না করা, ইভটিজিং প্রতিরোধ, মাদক সংক্রান্ত অপরাধ, গরু চুরি সহ সম্পত্তি সংক্রান্ত ও বিভিন্ন ধরনের অপরাধ রোধকল্পে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সকলকে আহবান করা হয়। তিনি বলেন, গুজব, বাল্যবিবাহ এর কুফল সম্পর্কে জনগণকে সচেতন করবেন। তিনি কোনো স্বার্থান্বেষী মহল যাতে কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করা সহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষা দেয়া সহ প্রতারকের খপ্পরে না পড়ার বিষয়ে সবাইকে সজাগ থাকতে আহবান জানানো হয়।

সভাশেষে খান হাট ওয়ান আজিজ সেন্টারের প্রবেশ মুখে রমজান উপলক্ষ্যে পুলিশী সেবা সংক্রান্ত বোর্ড স্হাপন করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বাজার দর যাচাই করা হয়।

সভায় এস আই মোহাম্মদ ইউনুস আলী স্বাগত বক্তব্য রাখেন।

খখ/মো মি

আগে“নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র, নতুন দেশ খুঁজে বের করতে হবে”-প্রধানমন্ত্রী
পরেবঙ্গবন্ধুর পুরস্কার তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর