আরেফিন জিলানীর সঙ্গে আংটি বদল করলেন কন্ঠশিল্পী ঐশী

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী। রোববার রাতে পাত্র আরেফিন জিলানীর সঙ্গে তার আংটি বদল হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

thai foods

আরেফিন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে চাকরি করছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন। দু’জনার মধ্যকার পরিচয় প্রায় আড়াই বছরের।

আরেফিন জিলানীর সঙ্গে তার আংটি বদল করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী।
সেই আংটি বদলের ছবি ফেসবুকে ঐশী নিজেই শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন , ‘বারাকাল্লাহু ফিকুম’। একই ছবি পাত্র আরেফিনও শেয়ার করে একই ক্যাপশন লিখেছেন।

ঐশীর গায়িকা পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক। গত বছর শিক্ষা জীবন শেষ করে একটি হাসপাতালের সিসিইউ’র মেডিক্যাল অফিসার হিসেবে কাজও শুরু করেছেন। কাজ শুরুর কয়েকমাস পর এবার জীবনের নতু্ন অধ্যায় শুরুর খবর জানালেন তিনি।

খখ/মো মি

আগেঅভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সাংবাদিক ভীতি!
পরেপ্রকাশ্যে ধূমপান, মূত্রত্যাগ ও থুথু ফেলা নিয়ে হাইকোর্টের রুল