খাসখবর বিভাগীয় ডেস্ক: নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এসময় জব্দ করা হয়েছে
১টি কাটা গাড়ীর বিভিন্ন অংশ।
গ্রেপ্তার গাড়ী চোর চক্রের ৩ সদস্যরা হলো সুধারাম মডেল থানাধীন ১নং ওয়ার্ডের ধর্মপুরের মাধু মিয়ার বাড়ীর নাসির উদ্দিনের ছেলে আফসার (২২)। একই থানাধীন ৬নং নোয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেলাল হোসেনের ছেলে মোঃ সায়েদুল হক (২৪)। একই থানাধীন ৭নং ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া সফিক সর্দার এর বাড়ীর মৃত আবদুল কাইয়ুমের ছেলে মোঃ বাবলু (২৩)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়ী চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাটা গাড়ী জব্দ করা হয়।
পুলিশ জানায়, ৮ এপ্রিল মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রিয়াজ হাসানের নেতৃত্বে একদল পুলিশ সুধারাম মডেল থানাধীন ৭নং ধর্মপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ভাটিরটেক চৌরাস্তা বাজারের উত্তর মাথা বাবুলের ভাঙ্গারির দোকানের সামনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশের উপস্থিতি দেখে ৭-৮ জন লোক দৌড়ে পালানোর সময় গাড়ী চোর চক্রের ৩ সদস্য আফসার, সায়েদুল হক ও বাবলুকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত হতে একটি পিকআপ ও পিকআপ ভর্তি চোরাই গাড়ীর কাটা অংশ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা অভ্যাসগত ভাবে চোরাইমালামাল ক্রয় বিক্রয় করে নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করে।
খখ/মো মি


