চট্টগ্রামের রাউজান থানা পুলিশের সাঁড়াশি অভিযান: আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজান থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে একনল বিশিষ্ট বন্দুক (আগ্নেয়াস্ত্র), দেশীয় তৈরি এলজি, চাপাতি ছুরি, কিরিচসহ ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে
পৃথক অভিযানে একটি ডাকাত দলের অস্ত্রধারী চারসদস্য ও আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে পাচারকালে তিনজন সন্ত্রাসীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে ‘টিম রাউজান’।

রাউজান থানা পুলিশ জানায়, গত ১১ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজানের চৌদ্দ কলোনী থেকে শেখ রাফাত, মেহেদী হাসান মুরাদ, হাসান মুরাদ ও ইমরান নামে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজনের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), কার্তুজ, দুটি টিপ ছুরি, কিরিচ, চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়।

এ অভিযানে গ্রেপ্তার চারজন হলো, নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরামিস পাড়ার শেখ আহম্মদের ছেলে মো. শেখ রাফাত (৩০), একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ (২২), ৯নং ওয়ার্ডের কচুখাইন রফিক সওদাগর বাড়ির মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ (২৪) ২নং ওয়ার্ডের আচার্য্যপাড়ার মো. মতিনের ছেলে মো. ইমরান (২৫)।

অপরদিকে পৃথক অভিযানে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। ১১ এপ্রিল (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেইট থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার নুর খলিফার বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল (২৭), একই এলাকার প্রয়াত শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২২) ও প্রয়াত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল (২৬)।

তাদের কাছ থেকে একনলা বিশিষ্ট ১টি বন্দুক (আগ্নেয়াস্ত্র), একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ-১১-৯৪২৭) জব্দ করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল জানান, পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭জন ডাকাত-সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায়
মামলা রুজু শেষে বুধবার (১২ এপ্রিল) দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি আনোয়ার হোসেন
পরে“দেশে দরিদ্র মানুষের হার কমে ১৮.৭ শতাংশ”-বিবিএস