চান্দগাঁও থানা পুলিশের অভিযান: ৮ জুয়াড়ি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ৮জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ অর্থ ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো খাইরুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম চান্দগাঁও’ নগদ অর্থ ও জুয়া খেলার তাসসহ ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া জুয়াড়িরা হলো, চান্দগাঁও থানা এলাকার নজির বাড়ির মৃত অলি আহমদের ছেলে মো কামাল (৩৪), নাজির বাড়ী স্কুলের কন্ট্রাক্টর বাড়ীর আব্দুল খালেকের ছেলে মোঃ মহিউদ্দিন(২৭), ওসমানীয়া পুলের গোড়ার জসিমের কলোনীর মৃত আলী হোসেনের ছেলে মোঃ রফিজল (৫২), নাজির বাড়ী স্কুলের বাইক্কার বাপের বাড়ীর আলী হোসেন ফরাজীর ছেলে মোঃ তোফায়েল (৩০), নাজির বাড়ী স্কুলের কন্ট্রাক্টর বাড়ীর মোঃ জয়নাল আবেদীনের ছেলে মোঃ দুলাল (৩৫) ও মৃত সুলতান আহাম্মদের ছেলে মোঃ হারুন (৪০), দর্জিপাড়ার লাল মিয়া খলিফার বাড়ীর মৃত সৈয়দ হোসেনের ছেলে মোঃ সেলিম (৪৮) ও মৃত আকবর আহাম্মদের ছেলে
মোঃ ইয়াছিন (৩৯)।

পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার এসআই মেহের অসীম দাশের নেতৃত্বে একদল পুলিশ চান্দগাঁও থানাধীন নাজির বাড়ি স্কুলস্থ মিন্টু ইনচার্জের কলোনীর ৫নং রুমের ভিতর হতে জুয়া খেলারত অবস্থায় উক্ত ৮ জুয়াড়িকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ বান্ডেল জুয়া খেলার তাস, জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১২৫০ (একহাজার দুইশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগে“বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব”-সজীব ওয়াজেদ জয়
পরেরাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন: সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে