সিএমপির বন্দর থানায় এপ্রিল মাসে ৩০ টি মোবাইল ফোন উদ্ধার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির বন্দর থানা পুলিশ এপ্রিল মাসে ৩০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত প্রতিদিন ১টি করে হারানো মোবাইল ফোন উদ্ধার করে সফলতা দেখিয়েছে।

thai foods

মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের মুখে হাসি ফুটিয়েছেন বন্দর থানার এএসআই আনিসুর রহমান।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ১টি করে হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। থানায় হারানো মোবাইল ফোনের জিডি হওয়ার পর উদ্ধারে দায়িত্ব দেওয়া হয় এএসআই আনিসুর রহমানকে। তথ্য প্রযুক্তির সাহায্যে একে একে প্রায় সব হারানো মোবাইল ফোন উদ্ধার করে সফলতা দেখিয়েছেন তিনি।

বন্দর থানার অপারেশন অফিসার এস আই মো. সাইদুর রহমান বলেন, হারানো মোবাইল ফোন উদ্ধারের পর তা হাতে পেয়ে মোবাইল মালিকরা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অন্যরকম
অনুভূতি প্রকাশ করেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ৩০ টি মোবাইল ফোনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি, ভিভো, অপ্পো, সিম্ফোনি, ওয়ালটন, রেডমি, ইনফিনিক্স ও স্মার্ট মোবাইল ফোন রয়েছে।

খখ/মো মি

আগেআজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা
পরে“খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা বিএনপির আসল উদ্দেশ্য”-ড. হাছান মাহমুদ