বর্ষসেরা ক্রীড়াবিদ লিওনেল মেসি, সেরা দল আর্জেন্টিনা

thai foods

খাসখবর খেলা ডেস্ক: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির ক্যারিয়ারে অসংখ্য অর্জন। সেই অর্জনের খাতায় নতুন নতুন অধ্যায় যোগ করে চলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এবার দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কার জয় করলেন তিনি। সেই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে মেসিবাহিনী তথা ২০২৩ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

thai foods

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রথম ফুটবলার হিসেবে ২০২০ সালে বর্ষসেরা ক্রীড়াবিদ হন লিওনেল মেসি। তিন বছর পর দ্বিতীয়বার একই মর্যাদা পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। এই পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখনও তিনিই।

প্রাচুর্যময় ফুটবল ক্যারিয়ারের একমাত্র অধরা ছিল বিশ্বকাপ ট্রফি। গত বছর ডিসেম্বরে সেই অপ্রাপ্তিও ঘোচান মেসি। কাতারের ফাইনালে পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

গতকাল প্রকাশ করা হয় লরিয়াস বিশ্বসেরা দল ও খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা। খেলোয়াড়দের তালিকায় লিওনেল মেসি ছাড়াও ছিলেন আরও পাঁচ জন- গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বাস্কেটবল তারকা স্টিফেন কারি, সুইডিশ পোল ভল্টার আর্মান্দ দুপ্লান্তিস, ফ্রান্স ফুটবল দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও রেড বুলের ডাচ ফর্মুলা ওয়ান চালক ম্যাক্স ভেস্তারপেন।

সোমবার পিএসজি দুই সপ্তাহের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘণ্টাখানেক পর প্যারিসে এক জমকালো আয়োজনে পুরস্কার হাতে নেন মেসি। বর্ষসেরা দল হয়েছে আর্জেন্টিনা, তাদের পক্ষেও পুরস্কার গ্রহণ করেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হন মেসি। পুরস্কারটাও ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়কের হাতেই উঠে।
ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, ‘এটা বিশেষ সম্মান, বিশেষত লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান হচ্ছে প্যারিসে, ২০২১ সালে আসার পর যে শহর আমার পরিবারকে স্বাগত জানিয়েছে। আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, শুধু জাতীয় দল নয়, পিএসজিরও। আমি একা এই পুরস্কার জিততে পারতাম না। তাদের সঙ্গে এটা ভাগাভাগি করতে পারলে কৃতজ্ঞ থাকবো।’

২০২০ সালে ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন মেসি। এবার তিনি মনোনীত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ সাফল্যের কারণে। কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন মেসি। আর ফাইনালে নিজের দল আর্জেন্টিনার কাছে হারলেও হ্যাটট্রিক করার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন এমবাপ্পে।

‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ এর তালিকায় মনোনয়ন পেয়েছিল ছয়টি দল- আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স জাতীয় রাগবি দল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স (এনবিএ দল), রেড বুল রেসিং (ফর্মুলা ওয়ান) ও রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। বাকি সব দলকে পেছনে ফেলে সেরার পুরস্কার জিতেছে কাতারে বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনির শিষ্যরা।

১৯৯৯ সালে ‘লরিয়াস স্পোর্ট ফর গুড’ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান ডেইলমার ও সুইস বিলাসবহুল দ্রব্যের হোল্ডিং প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের মাধ্যমে খেলাধুলায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে ২০০০ সাল থেকে একটি পুরস্কার চালু করা হয়, যা লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস নামে পরিচিত। মোট ছয়টি ক্যাটাগরিতে দেওয়া হয় এই পুরস্কার। মনোনয়নের তালিকা করতে নির্বাচক প্যানেলে ৭০টি দেশের স্পোর্টস মিডিয়ার ১ হাজারের বেশি লোক যুক্ত থাকেন। ভোটের মাধ্যমে এই মনোনয়ন তালিকা তৈরি করা হয়। ভোটের মাধ্যমে বিজয়ী বেছে নেন লরিয়াস স্পোর্টস একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট ৬৮ জন সাবেক ক্রীড়াবিদ।

গত ৩ মে ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যান মেসি। পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ক্লাবের সার্বিক কার্যক্রম থেকে। পরে শুক্রবার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান। পিএসজি এর দুই দিন পর তার নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার অনুশীলনে ফেরেন মেসি।

খখ/মো মি

আগে“আগামীতে আওয়ামী লীগই ভোটে জিতবে”-শেখ হাসিনা
পরে“বিশ্বসভায় আজ শেখ হাসিনার নাম বিশেষ মর্যাদার সঙ্গে উচ্চারিত হচ্ছে”-ওবায়দুল কাদের