খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১১শ লিটার (১০৪২) চোলাইমদসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে।
গত ৮ মে রাতে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় রিয়াজউদ্দিন উকিল সড়ক জিকে স্টীল মিলের দক্ষিন পাশে নতুন আবাসিকস্থ রাজিবের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে এসব চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় খ্যাইসাঅং মার্মা ও সুজিত চাকমা মাঝি নামে ২ জন চোলাইমদ কারবারিকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানাধীন উজানছড়ির মৃত মংবা মার্মার ছেলে
খ্যাইসাঅং মার্মা (৫২) ও বান্দরবানের :রোয়াংছড়ি থানা এলাকার মৃত অংমেরাচার ছেলে সুজিত চাকমা মাঝি (৪৭)।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার অফিসা ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, মাদক বিরোধের অভিযানের অংশ হিসেবে ‘টিম চান্দগাঁও’ মৌলভী পুকুর পাড় এলাকার
রাজিবের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলা থেকে ১০৪২ (একহাজার বিয়াল্লিশ) লিটার চোলাইমদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ওই দিন রাতে
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড় রিয়াজউদ্দিন উকিল সড়ক জিকে স্টীল মিলের দক্ষিন পাশে নতুন আবাসিকস্থ রাজিবের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় হতে চোলাইমদ কারবারি
খ্যাইসাঅং মার্মা ও সুজিত চাকমা মাঝির হেফাজত হতে একহাজার
বিয়াল্লিশ (১০৪২) লিটার চোলাইমদ (৫ টি নীল রংয়ের প্লাস্টিকের কালো ঢাকনাযুক্ত ড্রাম, ২ টি সিলভার রংয়ের বড় পাতিল, ২টি প্লাস্টিকের সাদা জার, ২টি প্লাস্টিকের কালো রংয়ের বালতি, ১টি চোলাইমদ তৈরির কাজে বিশেষভাবে প্রস্তুতকৃত ছিদ্রযুক্ত প্লাস্টিকের পাইপ সংযুক্ত সিলভার রংয়ের পাতিলসহ) উদ্ধার করা হয়। আসামি দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
খখ/মো মি


