খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
গত ২১ মে রাত সোয়া ১২টার সময় পাঁচলাইশ থানাধীন ষোল শহর রেল ষ্টেশনের লুৎফর কলোনি থেকে তাদের আটক করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার। তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ২১ মে রাত সোয়া ১২টার সময় পাঁচলাইশ থানাধীন ষোল শহর রেল ষ্টেশনের লুৎফর কলোনি অভিযান চালায় ‘টিম পাঁচলাইশ’।
এসময় লুৎফর কলোনির জুয়া খেলার বোর্ড হতে ১৩ জন জুয়াড়িকে আটক করা হয়।
এসময় ওই জায়গা থেকে জুয়া খেলার তাস, জুয়ার বোর্ড হতে নগদ ৫৭৩০ টাকা এবং জুয়ার বোর্ডে টাকা রাখার একটি ছোট স্টীলের বক্স জব্দ করা হয়।
এব্যাপারে গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
খখ/মো মি


