দক্ষিন পতেঙ্গা ডায়মন্ড হোটেল হতে ৬ জন পতিতা-খদ্দর গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিন পতেঙ্গা ডায়মন্ড হোটেল হতে বেশ্যাবৃত্তির অভিযোগে ৬ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন। তিনি বলেন, দক্ষিন পতেঙ্গা ডায়মন্ড হোটেল হতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার দায়ে ৩ জন নারী ও ৩ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৭ মে রাত ১০টার সময় ‘টিম পতেঙ্গা’ অভিযান চালিয়ে পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিন পতেঙ্গা ডায়মন্ড হোটেল হতে বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অবস্থান ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের অবৈধ-অনৈতিক কার্যক্রম জনসাধারণের বিরক্তিকর হওয়ায় এবং এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ৩ জন নারী (পতিতা) ও ৩ জন পুরুষ খদ্দরসহ মোট ০৬ জনকে আটক করা হয়।

আটককৃত পতিতা-খদ্দররা হলো, চট্টগ্রামেরবকর্ণফুলী থানার ছাতক চৌমুহনী লাল মিয়া হাজীর বাড়ীর আক্তার হোসেনের মেয়ে মরিয়ম খাতুন (২৬), নাটোর জেলার সিংড়া থানার ৫ নং ইউনিয়নের খেজুরতলা ফারুক আহম্মদের বাড়ীর সোহেলের মেয়ে সাথী হাওলাদার (২৬), চট্টগ্রামর সন্দ্বীপ থানার ১২ নং ইউনিয়নের রহমতপুর আদম মার বাড়ীর মোঃ মুছা মিয়ার মেয়ে বিবি সায়মা (৩০), মহানগরীর পাঁচলাইশ থানার ৭নং ওয়ার্ডের মোহামদ নগর প্রদীপ বড়ুয়ার বাড়ীর মোশারফ হোসেনের ছেলে মোঃ সোহেল (৩০), চট্টগ্রামের সন্দ্বীপ থানার ১২ নং ইউনিয়নের রহমতপুর আদম মার বাড়ীর মৃত রফিকুল ইসলামের ছেলে কামরুল হাসান (৩৫),
চট্টগ্রামের আনোয়ারা থানার ৮ নং ইউনিয়নের চাতরি জয়নাল মাঝির বাড়ীর অলি আহম্মদের ছেলের আরমান হোসেন মানিক (২৬)।

খখ/মো মি

আগেচান্দগাঁও বাহির সিগন্যালের হোটেল রিভাব প্যালেস হতে ১২ জন পতিতা-খদ্দর গ্রেপ্তার
পরে“আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে”-ওবায়দুল কাদের