খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকার দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার হতে ৬ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
৬ মে (মঙ্গলবার) রাত ১০টার সময় পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো তাহেরাবাদ আবাসিক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার পতিতা-খদ্দররা হলো, জেসমিন (৩৮), খালেদা বেগম (৩৫), রাবেয়া (২২), রেহেনা (২৫), সাথী (২০) জলিল (৪২)।
এবিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদার। তিনি বলেন, আতুরার ডিপোর তাহেরাবাদ আবাসিক এলাকাস্থ দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের ৫ম তলা হতে ৬ জন পতিতা-খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পাঁচলাইশ মডেল থানার এসআই দীপক দেওয়ানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো তাহেরাবাদ আবাসিক এলাকাস্থ দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের ৫ম তলা থেকে ৫ জন পতিতা ও ১ জন খদ্দরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পতিতা-খদ্দরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খখ/মো মি


