চান্দগাঁওয়ে ৫ জুয়াড়ি গ্রেপ্তার, নগদ টাকাসহ সরঞ্জাম উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ মোহরা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ।

thai foods

সোমবার (১৯ জুন) দিবাগত রাতে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর, নুর কামাল, ইকবাল হোসেন, মো. রফিক ও নেজাম উদ্দিন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, কালুরঘাট পুলিশ ফাঁড়ির উত্তর পাশে আনোয়ারের মালিকানাধীন টিনশেড কলোনিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারার মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেকুমিল্লার বাঙ্গরা বাজারে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরেচট্টগ্রামের পতেঙ্গায় স্ত্রীকে হত্যার পর লক্ষ্মীপুরে দাফন, স্বামী গ্রেপ্তার, ৯ দিন পর লাশ উত্তোলন