খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়ির বডি কিট চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে গাড়ির বডি কিটসহ মালামাল উদ্ধার করা হয়।
গত ২৩ জুন রাত সোয়া ১১টার সময় দক্ষিন পতেঙ্গা সী-বীচ অস্থায়ী ট্যুরিস্ট পুলিশ বক্সের দক্ষিনে ওয়েস্ট পয়েন্ট গাড়ি পার্কিং থেকে তাদের আটক করা হয়।
এবিষয়ে পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, বেশ ক’ টি গাড়ির বডি কিটসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ জানায়,গত ২৩ জুন রাতে পতেঙ্গা মডেল থানাধীন দক্ষিন পতেঙ্গা সী-বীচ অস্থায়ী ট্যুরিস্ট পুলিশ বক্সের দক্ষিনে ওয়েস্ট পয়েন্ট গাড়ি পার্কিং হতে গাড়ির বডি কিট চোর চক্রের সদস্য মোঃ ইউনুছ (৩৩), মোঃ ফারুককে (৪১) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২টি নোহা গাড়ীর লুকিং গ্লাস, ২টি গাড়ির পিছনের দরজার কিট, ৬টি অন্যান্য বডি কিট উদ্ধার করা হয়েছে। এসময় চোরাইকাজে ব্যবহৃত সাদা কালারের ১ টি নোহা গাড়ী (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১১-৪৮৯৯) জব্দ করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার কালীপুরের কালাগো বাড়ীর
মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ ইউনুছ (৩৩) ও
চট্টগ্রামের লোহাগাড়া থানার বড় হাতিয়া আনছর আলী পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ফারুক (৪১)।
খখ/মো মি


