চন্দনাইশে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

আজ ২৭ জুন চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর হতে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইকং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার মৃত আলী আকবরের ছেলে আবুল হোসেন (৩২) ও একই এলাকার কবির আহম্মেদের ছেলে আবু নোমান (৩০)।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
২৭ জুন সকাল ৯ টা ৫ মিনিটের সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর হতে আসামী আবুল হোসেন ও আবু নোমানকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ১টি নীল হলুদ রংয়ের বোলারু পুরাতন মিনি পিকআপ (যার রেজি: নং-ঢাকা মেট্রো-ন-১১-৯১৫৩) জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৩০০ গ্রাম, মূল্য ৯ লাখ টাকা।

খখ/মো মি

আগেচট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি নুরে আলম মিনার যোগদান
পরে“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবে”-ড. হাছান মাহমুদ