চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরি এক নলা আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার করেছে। এসময় মো: আনোয়ার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ ৮ জুলাই বিকেলে সাড়ে ৩টার সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি থেকে বিপুল পরিমাণ এ সব অস্ত্র উদ্ধার করা হয়।

thai foods

গ্রেফতার আসামী মো: আনোয়ার (২৬),
চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার
পূর্ব হাতিয়া খোলা ঘিলাতলির অলি আহম্মদ প্রকাশ অলি ফকিরের ছেলে।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে আজ ৮ জুন বেলা সাড়ে ৩টার সময় চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের হাতিয়া খোলা ঘিলাতলী অলি ফকিরের বাড়ি হতে একটি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি কার্তুজ, ৩টি বন্দুকের বাট বিহীন নল, ৩টি ছাপাতি, ৫টি ছোট ও বড় ছুরি, ১টি ধামাসহ আসামী মো. আনোয়ারকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

খখ/মো মি

আগেকর্তব্যরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কনস্টেবল বোরহান
পরেচট্টগ্রামের চন্দনাইশে একনলা বন্দুকসহ তিন পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার