খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) বেলা আড়াইটার দিকে কর্ণফুলী নদীর বাংলা বাজার সাম্পান ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। গায়ে পকেটবিহীন ফুল শার্ট ও নেভিব্লু জিন্স প্যান্ট ছিল। সুরতহাল প্রতিবেদনের পর ধারণা করা হচ্ছে, মরদেহটি সনাতন ধর্মাবলম্বী হতে পারে।
মরদেহটির ব্যাপারে তথ্য পেতে নিচের এ মোবাইল নম্বরে যোগাযোগে করতে বলেছেন চট্টগ্রাম সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ ওসি একরাম উল্লাহ। ওসি -০১৩২০-১৬৭৫৪০, ডিউটি অফিসার -০১৩২০-১৬৭৫৪৪।
খখ/মো মি


