হাটহাজারীর মদুনাঘাটে ১০০ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় চোলাই মদ বিক্রির ৪১০০ টাকা জব্দ করা হয়।

thai foods

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন,রাঙ্গুনিয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পোমরা আজিম নগর দানু মেম্বারের বাড়ির মৃত আবু শামার ছেলে
নাসের (৪৩), একই থানার পুর্ব বেতাগী ইউনিয়নের চেংখালী হাজী মুন্সি মিয়ার বাড়ির নুর আলম প্রকাশ জাহাঙ্গীর আলমের ছেলে মোং নয়ন (৩০)।

এবিষয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান পিপিএম বলেন, আজ ১৭ জুলাই বেলা দেড়টার দিকে মদুনাঘাট শেখ রাসেল পানি শোধনাগার এর সামনে রাস্তার উপরে চেকপোস্ট চলাকালে কাপ্তাই হতে চট্টগ্রাম শহর গামী সিএনজিতে (চট্টগ্রাম -থ- ১২-৪৯৬০) তল্লাশি চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নাসের ও নয়ন নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেআজ ঢাকা-১৭ আসনের উপনির্বাচন
পরেচট্টগ্রামের বন্দরে ২২০ লিটার চোলাই মদসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার