ইপিজেডে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ইপিজেড থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তার ইয়াবা কারবারিরা হলেন, মোঃ আলমগীর (৪০), মোঃ ইরফান (২৫), মোঃ আলী প্রকাশ মাহমুদুল হক (২৩)। তাদের বাড়ি
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।

এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামিরা পেশাদার ইয়াবা কারবারি।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই রাত পৌনে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ‘টিম ইপিজেড’ খেজুরতলা বেড়ীবাধ গোল চত্ত্বর মোড়স্থ সালাউদ্দিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর, মোঃ ইরফান, মোঃ আলী প্রঃ মাহমুদুল হককে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেএবার ২৪ পুলিশ সুপার পদে রদবদল
পরেডেঙ্গুতে ১দিনে রেকর্ড ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৩ জন