উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ পেশাদার ইয়াবা কারবারি নুরুল আমিন ভূট্টো গ্রেপ্তার

জামিনে মুক্তির পর থেকে পুনরায় ইয়াবা কারবারিতে যুক্ত
thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ পেশাদার ইয়াবা কারবারি নুরুল আমিন ভূট্টোকে গ্রেপ্তার করা হয়েছে।

thai foods

চার মাস আগে জামিনে মুক্ত হয়ে ইয়াবা কারবারি ভূট্টো পুনরায় তার পেশায় যুক্ত হয়।

৩০ জুলাই (রবিবার) ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সীমান্তবর্তী করইবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল আমিন ভূট্টো উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবুনিয়া এলাকার আলী আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নুরুল আমিন ভূট্টো পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে চার মাস আগে কারাগার থেকে জামিনে বের হয়েছিল।জামিনে মুক্তির পর থেকে পুনরায় ইয়াবা কারবারিতে যুক্ত হয়।

এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ৩০ জুলাই
ভোরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবুনিয়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়িতে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান মজুদের খবর আসে। পরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

খখ/মো মি

আগে“অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হতে পারে”-সিইসি
পরেকুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান: ৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ গাড়ী জব্দ