চট্টগ্রামের চন্দনাইশে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার

পাচারকারীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার করেছে। পাচারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম চন্দনাইশ’ এস আলম বাসে তল্লাশি চালিয়ে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান উদ্ধার করে। পাচারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল অনুমান ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া পেট্রোল পাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এস আলম বাসে (যার রেজি: নং-চট্ট-মেট্টো-ব-১১-১৫২৯) তল্লাশি
চালায় ‘টিম চন্দনাইশ’। তল্লাশি কালে বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে ১টি বিরল প্রজাতির চশমা পরা হনুমান (যার আনুমানিক
মূল্য এক লাখ টাকা) উদ্ধার করা হয়। পাচারের কাজে জড়িত থাকায় আসামী মো: জসীম উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে ২ মাসের সাজা দেয়া হয়েছে।

গ্রেফতার পাচারকারী মো: জসীম উদ্দীন (৪০), কক্সবাজার জেলার চকরিয়া থানার পোঁচপাড়ার বাসিন্দা মৃত সামছুল আলমের ছেলে।

খখ/মো মি

আগে১৮ বছরের সংসার ভাঙলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সোফি দম্পতির
পরে“নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ায় দেশের সবক্ষেত্রেই উন্নতি হচ্ছে”-প্রধানমন্ত্রী