কোতোয়ালীতে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার (৯৯৫ পিস) পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির।

পুলিশ জানায়, এনায়েত বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ আজ ৭ আগস্ট সকাল ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সোসাইটি নার্সারীর সামনে আল আমিনের চা দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে লা প্রু সিং চাকমা (৪০) ও থোয়াইন প্রু চাকমাকে (৬০) আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে পরিহিত লুঙ্গির খোচা হতে ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, উক্ত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে পাইকারী মূল্যে ক্রয় করে খুচরা দামে বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

গ্রেপ্তার লা প্রু সিং চাকমা (৪০), কক্সবাজার
জেলার টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকার মৃত থানে প্রু চাকমার ছেলে এবং থোয়াইন প্রু চাকমা (৬০), একই থানা এলাকার মৃত মংলাউ চাকমার ছেলে।

খখ/মো মি

আগেফটিকছড়ি থানার নতুন ওসি মীর মো: নুরুল হুদা
পরেডিজিটাল নিরাপত্তা আইনের বদলে ‘সাইবার নিরাপত্তা আইন’: যা থাকছে আইনে