খাসখবর চট্টগ্রাম ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দোহাজারীতে পাহাড়ি ঢলের তোড়ে ভেসে যাওয়া বন্যার পানিতে নিখোঁজ হওয়ার এক দিনের মাথায় দাদা-নাতির লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দোহাজারী রেলস্টেশন সংলগ্ন আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা এলাকায় একটি গাছে আটকে থাকা অবস্থায় নাতির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মো. আনাছ (১০)।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৪-৫টার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন- আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। এদের মধ্যে আবু সৈয়দের মরদেহ চকরিয়ার পাটালিপুল এলাকা থেকে উদ্ধার করা হয়। ওইদিন বিকেল ৪টার দিকে দোহাজারী রেলস্টেশন সংলগ্ন আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসা এলাকায় একটি গাছে আটকে থাকা অবস্থায় নাতির মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মো. আনাছ (১০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সকালে গ্রামের বাড়ি বাঁশখালী যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান তারা দুজন। এরপর, অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের পানিতে ভেসে যান আবু সৈয়দ (৮১) ও আনিস (১২) নামে দাদা-নাতি দুজন। বুধবার পৃথকভাবে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত আবু ছৈয়দের ছেলে মোকতার হোসাইন শিবলী বলেন, পাহাড়ি ঢলের পানি বাড়তে থাকায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে দোহাজারী পৌরসভা এলাকার আফজল সওদাগরের বাড়ি থেকে আনাছকে নিয়ে গ্রামে নিজেদের বাসায় ফিরছিলেন বাবা। পথে তারা ঢলের পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
তিনি জানান, বুধবার বিকেলে স্থানীয় লোকজন পানিতে মাছ শিকারের সময় মাদরাসার পাশ থেকে আনাছের মরদেহ উদ্ধার করে। পরে হাশিমপুর পাঠানীপুল এলাকা থেকে তার বাবা আবু ছৈয়দের মরদেহ উদ্ধার করা হয়।
খখ/মো মি


