সাঙ্গু নদীতে পাওয়া ‘অজ্ঞাত লাশ’ চন্দনাইশের যুবক খোকনের

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সাঙ্গু নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নামা যুবকের মরদেহের পরিচয় মিলেছে। লাশটি পাহাড়ি ঢলে ভেসে চন্দনাইশ থেকে নিখোঁজ হওয়া মো. খোকনের (২৮)।

thai foods

খোকন উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িঘাট এলাকার মৃত সামছু মিয়ার ছেলে। আকস্মিক পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর তীর থেকে ভেসে গিয়ে গত ৭ আগস্ট ভোর সাড়ে ৬টার দিকে নিখোঁজ হন খোকন।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গত ৭ আগস্ট পাহাড়ি ঢলে খোকন নামে ওই ব্যক্তি ভেসে যায়। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় পুলিশকে বিষয়টি জানাতে পারেনি। শুক্রবার আনোয়ারায় সাঙ্গু নদীর জুইদন্ডি ঘাটে তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে আনোয়ারা থানায় গিয়ে স্বজনরা তার মরদেহটি শনাক্ত করেছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের চন্দনাইশে পানির স্রোতে ভেসে যাওয়া দাদা-নাতির মরদেহ উদ্ধার
পরে“উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে”-বিশ্বব্যাংক