খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের তৎপরতায় এক সিএনজি যাত্রীর হারানো ব্যাগ ৩৫ মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর মো. আরমান হোসেন।
তিনি জানান, ১১ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭ টার সময় কোতোয়ালি থানাধীন লাভলেনস্থ আবেদীন কলোনিতে ইকবাল হোসেন নামের একজন সিএনজি যাত্রী তার স্ত্রীর ব্যাগটি মনের ভুলে সিএনজিতে (নং চট্টমেট্রো থ ১৩ ৪৬৭৭) রেখে চলে যান। উক্ত ব্যাগে তাদের ব্যবহৃত মোবাইলসহ অতীব প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল ছিল।
সব জায়গায় খোঁজাখুঁজি শেষে নিরুপায় হয়ে কোতোয়ালি থানায় বিষয়টি অবহিত করলে ‘টিম কোতোয়ালি’ তৎপরতা চালিয়ে মাত্র ৩৫ মিনিটের মধ্যে ব্যাগটি (ব্যাগে থাকা সকল মালামাল সহ) উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
উক্ত ব্যাগের মালিক পুলিশের দ্রুত সেবা পেয়ে অত্যন্ত খুশি হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খখ/মো মি


