খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিকআপ গাড়ির এক ড্রাইভারকে গ্রেফতার করেছে।
গ্রেফতার আসামি খোরশেদুল আলম (৩৯) কক্সবাজারের উখিয়া থানাধীন রাজা পালাং এলাকার পাতা বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন।
তিনি জানান, গত ১১ আগস্ট রাত পৌনে ১২টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপরে ১টি নেবি-ব্লু রং এর বোলারু পিকআপ গাড়িকে (যার রেজি নং-চট্ট মেট্টে-ন-১১-৮৪৩৯) তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ড্রাইভার মোঃ খোরশেদুল আলম(৩৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


