সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়কে ‘হত্যার ষড়যন্ত্র’
thai foods

খাসখবর আইন আদালত ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ ৫ জনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

thai foods

রায়ে অপহরণের চেষ্টা করায় ৫ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে এক মাস করে কারাভোগ করতে হবে। এছাড়া হত্যার ষড়যন্ত্র করায় ২ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে এক মাস করে কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে , ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনও সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জন সাক্ষ্য দিয়েছেন।

খখ/মো মি

আগে“দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করতে চাই”-প্রধানমন্ত্রী
পরে“বিএনপির সঙ্গে এখন আর কোনো বিদেশি শক্তি নেই”-ড. হাছান মাহমুদ