ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮৩

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

thai foods

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেলেন। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭ হাজার ৬৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।

খখ/মো মি

আগে“ক্ষমতার জন্য বিশ্বের অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি”-ড. হাছান মাহমুদ
পরে“বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের”-প্রণয় ভার্মা