“যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়”-সিইসি

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

thai foods

রোববার (২৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনি প্রস্তুতি কেমন। নির্বাচন সম্পর্কে তিনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। তিনি অতিরিক্ত যেটা বলেছেন, নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বৈঠকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে। আমরা বলেছি আমরা ট্রান্সপারেসিতে খুব জোর দিয়ে থাকব। গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকব।’

সিইসি বলেন, ‘গণমাধ্যম দাবি তুলেছে মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে। আমরা বলেছি একটা কারণে এটা বাদ দিয়েছিলাম, এটার অপব্যবহার হবে কি না। যারা মাসলম্যান তারা মোটরসাইকেল ব্যবহারের সুযোগ নিয়ে কোনো ধরনের সংকট সৃষ্টি করবে কি না? সেটা মাথায় রেখে একটা বিধান আমরা করেছিলাম।’

তিনি বলেন, ‘আমরা আরও বলেছি, গণমাধ্যমের যে দাবি সেখানে যৌক্তিকতা আছে। মোটরসাইকেল তাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম কাভার করা কষ্টসাধ্য হতে পারে। এটা আন্ডাররিভিও করছি, এটা পরিবর্তন করব। তিনি আশা করেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও ক্রেডিবিলিটি হয়। আমরা বলছি নির্বাচন অবাধ করতে পোলিং এজেন্টদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

খখ/মো মি

আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ কনস্টেবল নিহত
পরেচট্টগ্রাম বহদ্দারহাটের গুলজার ও নিরিবিলি আবাসিক হোটেল হতে ৪০ জন পতিতা-খদ্দর গ্রেপ্তার