চান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহত ১টি স্টীলের টিপ ছোরা, ৩টি কাঠের বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।

thai foods

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, মোঃ আরিফুল ইসলাম প্রকাশ আরিফ (২৫), মোঃ রাকিব (২৫), মোঃ শামীম (২২), রহমত উল্লাহ (২৪), মোঃ নাঈম (২২), মোঃ তানভীর হোসেন (১৭), মোঃ জিসান (১৬)।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।

পুলিশ জানায়, গত ২৬ আগস্ট চান্দগাঁও থানার এসআই লুৎফর রহমান সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়াগামী রাস্তার তালতলার মুখে পানি উন্নয়ন বোর্ডে এর পাশে রাস্তার উপর অভিযান চালায়।

অভিযানে ওই স্থান হতে মোঃ আরিফুল ইসলাম @ আরিফ, মোঃ রাকিব, মোঃ শামীম, রহমত উল্লাহ, মোঃ নাঈম, মোঃ তানভীর হোসেন, মোঃ জিসানকে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালে গ্রেফতার করা হয়।

এসময় আসামীদের হেফাজত হতে ১টি স্টীলের টিপ ছোরা, ৩টি কাঠের বাটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগেসিএমপির চার থানায় নতুন ওসি: পাহাড়তলীতে জহির উদ্দিন, ডবলমুরিংয়ে ফজলুল কাদের, হালিশহরে কায়সার হামিদ ও ইপিজেডে হোছাইন
পরেচন্দনাইশ থানা পুলিশের অভিযান: ২শ’ পিস ইয়াবাসহ সাজা-পরোয়ানাভুক্ত ১৮ আসামী গ্রেপ্তার