চন্দনাইশ থানা পুলিশের অভিযান: ২শ’ পিস ইয়াবাসহ সাজা-পরোয়ানাভুক্ত ১৮ আসামী গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ সাজা, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার ১৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, টিম চন্দনাইশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ সাজা-পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে
১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৮ লাখ ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী নুরুল আলম, শামসুন নাহার, হাসিনা আক্তার, শামসুল আলম, মো: আবু, মুহাম্মদ আমজাদ হোসেন, মো. সায়েম, হৃদয় কান্তি দে প্র: হৃদয় ছোটন ও মো: নুরুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।

নিয়মিত মামলার আসামী জসিম উদ্দিন প্র: ডিস্টিক ড্রাইভার (৪৮), মো: তারেক (২০), ফৌজদারী কাযবিধি আইনের ১৫১ এর আসামী মো: রাজীব (২০) ও এনআই এ্যাক্ট এর মামলার মো: জহির উদ্দিন।

পুলিশ আরও জানায়, গত ২৩ আগস্ট বরমা ইউপিস্থ পশ্চিম চর বরমা ৯নং ওয়ার্ডের ধৃত আসামী মো. আলমগীরের বসতঘর হতে ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় সাইফুল ইসলাম (২৬) ও শাহিনা আক্তার (৩৫) কে গ্রেপ্তার করে।

গত ২৭ আগস্ট পৃথক অভিযানে চন্দনাইশ থানাধীন ৪নং বরকল ইউপিস্থ বাংলাবাজারের পশ্চিম পাশে ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো: হারুনের নতুন বাড়ির বসতঘরে তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

খখ/মো মি

আগেচান্দগাঁওয়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার
পরেসাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়