সাইবার সিকিউরিটি অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: সাইবার সিকিউরিটি আইন ২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

thai foods

এর আগে গত ৭ আগস্ট আইনটিতে নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নীতিগত অনুমোদনে যা যা ছিল তার সব ঠিক রেখেই চূড়ান্ত অনুমোদন হয়েছে।

সূত্র বলছে, নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয় থেকে ভ্যাটিং শেষ করে সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভায় উত্থাপন করা হয় আইনটি। আইনটিতে সাজার মেয়াদ কমানো হয়েছে। চূড়ান্ত অনুমোদনে অনেকগুলো অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হয়েছে।

এ বিষয়ে আইনমন্ত্রী সারাবাংলাকে জানিয়েছেন, সাইবার সিকিউরিটি আইনের ধারা ২১ সহ দুইটি ধারা জামিনযোগ্য করা হয়েছে। এখন কারিগরি ধারা ছাড়া খসড়া আইনের আর কোনো ধারা অজামিনযোগ্য নেই।

তিনি আরও জানান, পুরনো মামলাগুলোতে কিভাবে কারাদণ্ড দেওয়া বন্ধ করা যায় সে বিষয়েও ভাবা হচ্ছে।

এর আগে, গত ৭ আগস্ট ডিজিটাল সিকিউরিটি আইনটির নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন ২০২৩ নামে নতুনভাবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়। সেখানে বেশ কিছু ধারায় পরিবর্তন সংযোজন ও সংশোধন আনা হয়। যুক্ত করা হয় নতুন ধারাও।

উল্লেখ্য, ডিজিটাল প্লাটফর্মে সংঘটিত অপরাধ দমনে ২০১৮ সালে প্রণয়ন করা হয় ‘ডিজিটাল নিরাপত্তা আইন’। শুরু থেকেই আইনটি নিয়ে বিতর্ক ছিল। বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা ও বাক স্বাধীনতার ক্ষেত্রে আইনটিকে প্রতিবন্ধকতা ভাবতেন সংশ্লিষ্টরা। তাই আইনটি কখনও বাতিল, কখনও সংশোধনের দাবি গত পাঁচ বছর ধরেই উঠেছে।

খখ/মো মি

আগেচন্দনাইশ থানা পুলিশের অভিযান: ২শ’ পিস ইয়াবাসহ সাজা-পরোয়ানাভুক্ত ১৮ আসামী গ্রেপ্তার
পরেসর্বজনীন পেনশন নিয়ে অপপ্রচার ঠেকানোর নির্দেশ প্রধানমন্ত্রীর