খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে এক ইয়াবা কারবারিকে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামী মো: তুহিন আলী (৩৪), রাজশাহী জেলার চারঘাট পৌরসভার থানা পাড়া এলাকার বাসিন্দা মৃত ইয়াদ আলীর ছেলে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর ১টি সিলভার রংয়ের পুরাতন প্রাইভেট কার, (যার রেজি: নং- ঢাকা মেট্রো-গ-১২-০৫৭০) তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মো: তুহিন আলী (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
খখ/মো মি


