চট্টগ্রামের বন্দরে জামাইয়ের হাতে খুন হলেন শাশুড়ি!

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন মঞ্জুরা বেগম নামে ৫৫ বছরের এক নারী। রবিবার রাতে কলসীদিঘীর পাড় এলাকার মেয়ের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

thai foods

এঘটনার শাশুড়িকে হত্যার দায়ে মেয়ের জামাইকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, ওই বাসায় গত দুইমাস ধরে তার শাশুড়ি মঞ্জুরা এসে ছিলেন, যা জামাতার ‘পছন্দ ছিল না’। এ নিয়ে স্ত্রী পারভীনের সঙ্গে তার ঝগড়া হত। পোশাককর্মী পারভীন রবিবার সকালে কারখানায় বেরিয়ে যাওয়ার পর আজিম তার শ্বাশুড়ি মঞ্জুরাকে মারধর করে। মঞ্জুরা ওই ঘটনা মেয়ে পারভীনকে মোবাইলে জানিয়ে দেয়। পরে পারভীনের মেয়ে জান্নাতুল বাসায় এসে বিছানার পাশে জানালার সঙ্গে ওড়না দিয়ে বাঁধা নানীর মরদেহ দেখতে পান।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. আজিম (৫৩) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) খবর পেয়ে পুলিশ রুমা আক্তারের (৫০) লাশ উদ্ধার করে। খুন করার পর আজিম মোবাইল বন্ধ করে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ও গোপন সংবাদের ভিত্তিতে প্রায়ই আট ঘণ্টা অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করি। সে খুনের কথা স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাশুড়িকে নিয়ে পরিবারে নানা বিষয়ে অশান্তি সৃষ্টির ক্ষোভে পূর্ব পরিকল্পিতভাবে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে এই খুন করেছেন বলে তিনি জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।’

বন্দর থানার অপারেশন অফিসার এস আই মো. সাইদুল ইসলাম বলেন, ‘গত দুই মাস ধরে রুমা তার মেয়ে পারভীনের বাসায় ছিলেন। এটা পারভীনের স্বামী আজিম কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এটা নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত।’

‘আজিম পেশায় দিনমজুর। আর পারভীন কাজ করতো গার্মেন্টসে। গতকাল রোববার সকালে পারভীন কর্মস্থলে যাওয়ার পর আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তিনি পালিয়ে যা্ন। পরে অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেফতার করি।’

খখ/মো মি

আগে“এডিসি হারুনের পরিবারের সবাই বিএনপি-জামায়াত সমর্থক”-গোলাম রাব্বানী
পরেঅবশেষে এডিসি হারুন সাময়িক বরখাস্ত