খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ষাটোর্ধ বয়স্ক এক ব্যক্তিকে অপহরণের পর ১৪ ঘণ্টার নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে উদ্ধার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ আলী।
তার বাড়ী চান্দগাঁও থানাধীন কামাল বাজারে।
এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চান্দগাঁও থানার এস আই সুমন বড়ুয়া জানান, ষাটোর্ধ মোহাম্মদ আলী দীর্ঘদিন কাটিয়েছেন প্রবাস জীবন। বিয়ে করেছেন দুটি। দুই সংসারে দুই নারীর ঠেলাঠেলি সহ্য হয়নি বেশীদিন। পাড়ি জমিয়েছিল অন্যত্র। সরলমনা বৃদ্ধ নিজ ইচ্ছায় কিংবা কারো প্ররোচনায় বা ঝঞ্ঝাট নিরসনে ত্যাগ করেন ২য় সংসার। কিন্তু পিছু ছাড়েনি দেন মোহরানার টাকা। ২য় স্ত্রীর প্রাপ্য দেন মোহরানার টাকা পরিশোধ করে দায়মুক্তি চায় সরলমনা বৃদ্ধ। বৃদ্ধের মনের অবস্থা বুঝতে পারেন অপরাধীচক্র। লুফে নিতে চায় প্রতিনিয়ত। কৌশলে সংগ্রহ করে নেয় বৃদ্ধের মোবাইল নম্বর। কথা বলেন ২য় সংসারের ঝামেলা শেষ করে দিবেন। সংঘবদ্ধ অপরাধীচক্র কৌশলে গত ৭ সেপ্টেম্বর সিএন্ডবি মোড় আসার জন্যে বলে। ভিকটিম সহজ সরল মনে চলে আসেন অপরাধীচক্রের বগলে। শুরু হয় অপরাধীচক্রের নতুন কৌশল। ভিকটিম বৃদ্ধকে নিয়ে যায় অচেনা পথে, আটক করা হয় অন্ধকারাচ্ছন্ন ঘরে।
চতুর্দিকে শিয়াল ডাকা জঙ্গল। ঝি ঝি পোকার ডাক, মশার উপদ্রব সহ্য করে আটকাবদ্ধ হয়ে অপহরণকারী অপরাধীর শিখানো ভাষ্যে কথা বলে মোবাইল ফোনে, বোন আত্নীয় স্বজনদের নিকট।
অপহৃত বৃদ্ধের করুণ আর্তনাত- ‘টাকা পাঠান, আমার জান বাঁচান’। অপর প্রান্তে বোন-ভাগিনা, সবাই চিন্তাযুক্ত। দৌড়ঝাঁপ বৃদ্ধকে উদ্ধার করতে। নানান কৌশলে ব্যর্থ হয়ে অবশেষে আসেন, থানা পুলিশের আশ্রয়ে। অভিযোগ দেন চান্দগাঁও থানায়।
বৃদ্ধ ভিকটিমকে উদ্ধারের দায়িত্ব বর্তায় আমার কাঁধে। বয়স বিবেচনায় অধিকতর গুরুত্বারোপ করি। কেননা কোন মুহুর্তে আবার অশুভ সংবাদ না আসে। ওসি স্যারের নির্দেশে প্রথমেই সহযোগিতা নিই এসি পাঁচলাইশ স্যারের। সফলতার চুড়ান্তে পৌঁছাতে সময় ক্ষেপন হতে হতে গভীর রাত অতিক্রান্ত। ঠিক সেই সময়েই ঘটনার আদ্যোপান্ত অবগত হয়ে সহযোগিতার হাত বাড়ালেন এসি বায়েজিত বোস্তামী স্যার। ততক্ষণে ভোর হয়ে সূর্য উদয়ের পথে। আমিও অভিযানের সুফল পাওয়ার সাথে।
অবশেষে চিহ্নিত করা হয় অপরাধীচক্রের আস্তানা। ততক্ষণে বায়েজিত বোস্তামী থানাধীন বালিকা উইলেন মিলস সংলগ্ন জঙ্গলে সেমি-পাকা ঘর টিম চান্দগাঁও পুলিশের ঘেরাও এর মধ্যে।
সূর্য উদয়ের সাথে সাথেই অপরাধীদের আস্তানায় হানা দিয়ে অপরাধীচক্রের ৪ সদস্য মোহাম্মদ আলী প্রকাশ রিপন, মোহাম্মদ সাইফুল্লাহ,আরমান হোসেন বাবুল ও মোঃ রাসেলকে গ্রেপ্তার করি এবং তাদের হেফাজত হতে অপহৃত মোহাম্মদ আলী (৭০)কে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।
গ্রেপ্তার আসামিরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী থানার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আলী প্রকাশ রিপন (৪৮), বোয়ালখালী থানার সারোয়াতলী এলাকার মৃত মোজাহারুল হকের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ (৫১), নোয়াখালীর সুধারাম থানার মাইজদী এলাকার মৃত সিদ্দিক উল্লার ছেলে আরমান হোসেন বাবুল (৫১), পাঁচলাইশ থানার সিএন্ডবি মাইজপাড়া এলাকার মৃত আসলাম খানের ছেলে মোঃ রাসেল (৩০)।
খখ/মো মি


