চট্টগ্রামে ন্যাশনাল স্কুলের চুরি যাওয়া ২৭টি ট্যাব-বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার, ২ চোর গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লাভলেইন এলাকার সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে চুরি যাওয়া ২৭টি ট্যাব, এলইডি টিভি, এলইডি মনিটর, সিসিটিভির ডিভিআর ও আইপিএসের ব্যাটারিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত চোরচক্রের দু’সদস্যকে গ্রেফতার করা হয়।

thai foods

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহিম শিপন ওরফে সুমন (২২) ও মো. শাহিন (৩০)।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৭টি ট্যাব, ১টি এলইডি টিভি, ১টি এলইডি মনিটর, ১টি সিসিটিভি ডিভিআর এবং ১টি আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, মামলা দায়েরের পর মামলার আইও সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামি আব্দুর রহিম শিপনকে শনাক্ত করেন। এরপর তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে অপর আসামি মো. শাহিনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫৪টি ট্যাবের মধ্যে ২৭টি ট্যাবসহ বাকি মালামাল উদ্ধার করা হয়। চুরিকৃত বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, গত সোমবার বৌদ্ধ মন্দির লাভ লেইন এলাকার সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে বিকেলে স্কুল শেষ করে শিক্ষার্থী ও শিক্ষকরা বাসায় চলে যায়। পরদিন মঙ্গলবার সকালে স্কুলের নিরাপত্তা কর্মী প্রধান শিক্ষকের রুম পরিষ্কার করতে গিয়ে দেখতে পান অফিস কক্ষের জানালার গ্রিল কাটা, অফিসের জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে।

পরে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি এসে দেখতে পান স্কুলের শিক্ষার্থীদের পাঠদানের ৫৪টি পুরাতন ট্যাব, ১টি ৪৩ ইঞ্চি এলইডি টিভি, ১টি আইপিএস ব্যাটারি, ১টি এলইডি মনিটর এবং ১টি পিতলের ঘণ্টা চুরি হয়েছে।

এরপর এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়। পরে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আরমান হোসেনের নেতৃত্বে ‘টিম কোতোয়ালি’
চোরচক্রের দুসদস্যকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান রহমান বলেন, চুরির মামলা হওয়ার পরপরই আমরা অভিযানে নেমে পড়ি। তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রথমে শিপনকে সনাক্ত করে গ্রেফতার করি। এরপর শাহিনকে বাকলিয়া থেকে গ্রেফতার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তাদের আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

খখ/মো মি

আগেবিশ্বকাপ দল ঘোষণা, তামিম আউট, মাহমুদউল্লাহ ইন
পরেচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর ২টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার