ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৫৫

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন এবং হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৫৫৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১ হাজার ১০৯ জনের।

thai foods

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬১৭ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১ হাজার ৯৩৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৬০২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ২ হাজার ৬৮৩ জন, আর বাকি ৫ হাজার ৯১৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার ৭৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৬৮ জন।

খখ/মো মি

আগে“দেশ বাঁচাতে আরেকবার নৌকায় ভোট দিন”-প্রধানমন্ত্রী
পরে“আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ”-প্রধানমন্ত্রী