খাসখবর স্বাস্থ্য ডেস্ক: স্তন ক্যান্সার নিয়ে নারীদের সংকোচবোধের কারণেই দিনে দিনে বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। প্রতি বছর দেশের প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় আট হাজার। ব্যয়বহুল এ রোগে আক্রান্ত হবার আগেই সবাইকে সচেতন হতে হবে।
শুক্রবার (১৩ অক্টোবর) জামালপুর শহরে তমালতলা ও দয়াময়ী মোড়ে গোলাপী সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন বাংলাদেশ ক্যান্সার সচেতনা ফোরামের সদস্যরা। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হাবিবুল্লাহ তালুকদারের বলেন, এ রোগে আক্রান্তের মারা যান প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। এই সমস্যার সমাধান হলো মানুষকে সচেতন করা ও স্ক্রিনিং করা বা নিজেই নিজের স্তন পরীক্ষা করে দেখা। স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ে স্ক্রিনিং জরুরি।
স্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ. এ. এম আবু তাহের বলেন, লজ্জায় নারীরা প্রকাশ করেন না বলেই স্তন ক্যান্সারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। অথচ প্রাথমিক অবস্থায় ক্যান্সার শনাক্ত হলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।
পথসভাগুলোতে সচেতনতামুলক বক্তব্য দেন ঢাকা থেকে আসা কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট- সিওসির চেয়ারম্যান মোসাররত জাহান সৌরভ, সিইও ইকবাল মাহমুদ ও সদস্য শওকত মাহমুদ। এছাড়াও গোলাপী সড়ক শোভাযাত্রায় বক্তব্য দেন জেবুনন্নেসা (প্রতিষ্ঠাতা সদস্য হিল) রোটারিওয়ান সৈয়দ আফতুজ্জামান মো. মহসিন, সহকারি পরিচালক প্রশিকা ( স্বাস্থ্য ও প্রতিবন্ধিতা বিষয়ক কর্মসূচি)।
পথসভা ছাড়াও এসময় পথচারি শিক্ষার্থী, নারী -পুরুষ ও স্খানীয় দোকানী হোটেল কর্মী ও যানবাহন চালকদের) নীরবঘাতক স্তন ক্যান্সার সম্পর্কে জানানো হয়। পাশাপাশি লিফলেটে দেয়া। যেখানে নিজোই নিজেন স্তন পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ টাউনহল মোড়, নতুন বাজার ও চরপাড়া মোড়সহ শহরের বেশ কয়েকটি জনবহুল স্থানে গোলাপী সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্যান্সার সচেতনা ফোরাম। এছাড়া দুপুরে গৌরিপুর, শেরপুর, তারাকান্দা,ফুলপুর উপজেলায় চালানো হয় এই সচেতনতামুলক কর্মসূচি।
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতামুলক এই আজ গোলাপী শোভাযাত্রাটি জামালপুরের দিকপাইত ও সরিষাবাড়ি হয়ে বিকেলে টাঙ্গাইলে পথসভা করবে। স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকা থেকে আসা ১২ সদস্যের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা ময়মনসিংহের ৬টি জেলা অভিমুখে যাত্রা শুরু।
শোভাযাত্রার এবারের গতিপথ:
> ১০ অক্টোবর মঙ্গলবার ঢাকা থেকে রওনা হয়ে কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদি উপজেলা সদর ও জেলা সদর।
> ১১ অক্টেবর কিশোরগঞ্জ সদর, নান্দাইল, ঈশ্বরগঞ্জ উপজেলা হয়ে নেত্রকোণা।
> ১২ অক্টোবর তারাকান্দা, ফুলপুর ও নকলা উপজেলা হয়ে শেরপুর
> ১৩ অক্টোবর শুক্রবার জামালপুর শহর, সরিষাবাড়ি উপজেলা, টাঙ্গাইল জেলা।
খখ/মো মি


