চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের অভিযান: ১৫ লাখ টাকার ইলিশ মাছ জব্দ, গ্রেপ্তার ৬

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশ অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২৫০০ শত কেজি ইলিশ মাছ (যার মূল্য ১৫ লাখ টাকা) জব্দ করেছে। এসময় ৬ জনকে গ্রেপ্তার এবং ১টি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

thai foods

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জসিম (৪০),
জিয়াউদ্দিন (২৩), মোঃ ইমাম হোসেন (৩৬)
মামুন (৩০), মোঃ মানিক (২৩) ও দুলাল মিয়া (৪৫)।

এবিষয়ে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ। তিনি জানান, ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাত সাড়ে ৮টার সময়
‘টিম সদরঘাট নৌ থানা’ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন সী রিসোর্স জেটির সামনে থেকে ১টি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওই কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ২ হাজার ৫০০ কেজি ইলিশ মাছ (যার প্রতি কেজি ৬০০ টাকা করে মোট মূল্য ১৫ লক্ষ টাকা) জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার এবং কাভার্ডভ্যানটি আটক করা হয়।

খখ/মো মি

আগে“রিজার্ভের টাকা জনগণের সেবায় খরচ করেছি”-প্রধানমন্ত্রী
পরেচান্দগাঁওয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার