চান্দগাঁওয়ে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, ধর্ষক গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে কল্যাণ বড়ুয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

thai foods

রবিবার (১৫ অক্টোবর) সকালে সিএন্ডবি বাহির সিগন্যাল বালুরটাল জালালীয়া আবাসিকস্থ ফয়েজ টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ অক্টোবর) সকালে সিঅ্যান্ডবি বাহির সিগন্যাল বালুরটাল জালালীয়া আবাসিকস্থ ফয়েজ টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কল্যাণ বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার সুকুমল ডাক্তারের বাড়ির মৃত অমূল্য বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘কল্যাণ বড়ুয়া শিশুটির দুঃসম্পর্কের আত্মীয় হন। তার বাবা-মা দু’জনই চাকরি করেন। কল্যাণ বড়ুয়াও তাদের বাসায় সাবলেট থাকতেন। প্রতিদিনের মতো শিশুটির বাবা-মা সকালে কাজে চলে যান। সেই সুযোগে কল্যাণ বড়ুয়া শিশুটিকে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, আজ শিশুর বাবা এডিশন বড়ুয়া চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আমরা কল্যাণ বড়ুয়াকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের অভিযান: ১৫ লাখ টাকার ইলিশ মাছ জব্দ, গ্রেপ্তার ৬
পরে“শর্ত প্রত্যাহার করলে বিএনপির সঙ্গে সংলাপ”-ওবায়দুল কাদের