খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সিএমপির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহির হোসেনকে কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
বদলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে কর্ণফুলী থানার ওসিকে বদলি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ নভেম্বর কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদকে পদায়ন করা হয়েছিল।
উল্লেখ্য, আকবরশাহ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির হোসেন ইতিপূর্বে সিএমপির আকবরশাহ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানায়।
খখ/মো মি


