খাসখবর খেলা ডেস্ক: ২০০২ ফুটবল বিশ্বকাপ জয়ী ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহোর আগমনে বাংলাদেশের ফুটবল অনুপ্রাণিত হবে বলে তাকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংক্ষিপ্ত সময়ের সফরে বাংলাদেশে এসেছেন ২০০২ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শিরোপাজয়ী রোনালদিনহো।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ তারকা ফুটবলার।
এ সময় প্রধানমন্ত্রী রোনালদিনহোর আগমনে বাংলাদেশের ফুটবল অনুপ্রাণিত হবে বলে তাকে জানান।
রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
খখ/মো মি


