ককটেল-পেট্রোল বোমাসহ কোতোয়ালী থানা পুলিশের হাতে যুবক গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানা পুলিশ ককটেল ও পেট্রোল বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম (২৮)।

thai foods

বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টায় দ্বিতীয় দিনের অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে ছাত্রদল, যুবদল এবং শ্রমিক দলের ২৫-৩০ জন কর্মী অবরোধে নাশকতার উদ্দেশ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং একটি গাড়ির কাঁচ ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, দুপুরে প্রায় একসাথে ২৫-৩০ জন কর্মী নাশকতার উদ্দেশ্যে ‘আট মাচিং মোড়ে’ ভাঙচুর শুরু করে। এ সময় টহল পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি জানান, এ সময় তৌহিদুল ইসলাম আটক করে পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি করলে ১টি অবিস্ফোরিত ককটেল ও ২টি অবিস্ফোরিত পেট্রোল বোমা জব্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেবিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ পুতুল
পরেসীতাকুণ্ডের এমপি দিদারের গাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা