সীতাকুণ্ডের এমপি দিদারের গাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

পেট্রোলবোমার আঘাতে চালক ও সহকারী আহত
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত একটি লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমার আঘাতে চালক ও সহকারী আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভার পান্থছিলা এলাকায় মোটরসাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

thai foods

পুড়ে যাওয়া গাড়িটি সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান পেট্রোল বোমা হামলায় গাড়ির চালক এবং হেলপার আহত হন।

খবর পেয়ে লরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে সীতাকুণ্ড ফায়ার। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তারা।

পুড়ে যাওয়া গাড়িটি নিজের বলে স্বীকার করেন সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম। তিনি বলেন, জামাত-বিএনপি সারাদেশে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য তবে তাদের ভয়ে কোন কাজ হবে না, রাস্তায় গাড়ি চলবে। একটা না আমার দশটা গাড়ি পুড়িয়ে দিলেও গাড়ি চলা বন্ধ হবে না।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার,মো. নূরুল আলম দুলাল জানান, খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে এতে চালক গুরুতর আহত হয়।

খখ/মো মি

আগেককটেল-পেট্রোল বোমাসহ কোতোয়ালী থানা পুলিশের হাতে যুবক গ্রেপ্তার
পরে“তৈরি পোশাক শিল্পকে যারা অস্থিতিশীল করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা”-সালমান এফ রহমান