খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৬৩০ (দুই হাজার ছয়শত ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহত একটি মোটর সাইকেল।
গত ১৪ নভেম্বর রাত ১১টার দিকে বাকলিয়া থানাধীন আবু জাফর রোড ময়দার মিল মোড়স্থ কালামের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মোঃ আব্দুস সোবাহান (৩০) চট্টগ্রাম জেলার বাকলিয়া থানার তক্তারপুল নুর ইসলাম প্রকাশ লম্বা ইসলামের কলোনীর মৃত নুরুল ইসলাম প্রঃ লম্বা ইসলামের ছেলে। মোঃ রাজু (২৫) ফেনী সদর থানার ফাজিলপুর, বেলা কাজীর বাড়ীর মোঃ ইসমাইল প্রঃ নুরুল ইসলামের ছেলে।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব হোসেন বলেন, নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে ওইদিন বাকলিয়া থানার আবু জাফর রোড ময়দার মিল মোড়স্থ কালামের চায়ের দোকানের সামনে রাস্তার অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি সোবাহান ও রাজুকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৬৩০ (দুই হাজার ছয়শত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত ১টি কালো রংয়ের সুজুকি মোটর সাইকেল জব্দ করা হয়।
খখ/মো মি


